সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটুন: ডা. জাফরুল্লাহ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২২, ১৭:৫২আপডেট : ১০ মে ২০২২, ১৮:০৩

চালাকি, কারচুপি ছেড়ে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। আর তা না হলে দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (১০ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সুফিবাদী কণ্ঠশিল্পী সৈয়দ গোলাম মঈনুদ্দীনের ওপর বিচারবহির্ভূত নির্যাতনের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেখেন শান্তির দ্বীপ ছিল শ্রীলঙ্কা। শিক্ষিত মানুষ। শান্তির দেশে কী হচ্ছে। আগুন জ্বলছে। গণহারে দারিদ্র্য বাড়ছে। আমরা সেদিকে যাবো না তো!’

আমাদের সবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের উচিত আল্লাহকে বলা আমাদের সঠিক পথ দেখাও।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সিনিয়র এই নাগরিক বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পথে না হাঁটলে অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। সেখানে যা ঘটছে তেমন কাহিনি এখানেও সৃষ্টি হতে পারে। সুতরাং সাবধান, সাবধান।’

গান গাওয়াকে কেন্দ্র করে সুফিবাদী গায়ক সৈয়দ গোলাম মইনুদ্দিন টিপুকে থানায় ডেকে মারধর ও গ্রেফতারের নিন্দা জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ইসলাম গুণ্ডামি করার অবকাশ দেয়নি। ফারুককে দারোগাগিরির ক্ষমতা দেওয়া হয়েছে, গুণ্ডামির নয়। কে কী করেছে এটার বিচার করবেন আল্লাহ। আমি আপনি না।’

বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট এবং পীর মাশায়েখ ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক শাহ সুফি শামসুল আলম চিশতির সভাপতিত্বে এই প্রতিবাদ সভা করা হয়।

 

/জেডএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম