২০ মে থেকে ৩ জুন দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৩:১৫আপডেট : ১৬ মে ২০২২, ১৩:১৫

‘দাম কমাও ও ভোটাধিকার দাও’ এই দাবিতে ২০ মে থেকে ৩ জুন দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে সিপিবি। রবিবার (১৫ মে) অনুষ্ঠিত সিপিবি’র দু’দিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার (১৬ মে) দলের সূত্রে এ তথ্য জানা গেছে।  

জানা গেছে, ‘দাম কমাও ও ভোটাধিকার দাও’ এই দাবিতে আন্দোলনকে বেগবান করতে আগামী ২০ মে থেকে ৩ জুন দেশব্যাপী দাবির পক্ষে কর্মসূচি নেওয়া হয়। এ সময় সারাদেশে হাট-বাজার-গ্রাম-ইউনিয়ন-শহরে পথসভা, পদযাত্রা, সমাবেশ-বিক্ষোভ, ইউএনও, ডিসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে।

কমিটির সভায় পার্টির কেন্দ্রীয় কমিটিতে কুমিল্লা জেলার সাবেক সভাপতি পরেশ কর, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম, পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। সিপিবির সাবেক সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, মনজুরুল আহসান খান এবং সাবেক প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোকে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচন করা হয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি