বাণিজ্যমন্ত্রীর অপসারণ চান বাম নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ১৩:৫৩আপডেট : ১৭ মে ২০২২, ১৩:৫৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ‘বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ’ হয়েছেন দাবি করে তার অপসারণ চেয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এসময় তারা কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে গ্রাম-শহরে সর্বজনীন রেশনিং চালু করারও দাবি জানান।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচিতে যাওয়ার আগে এক বিক্ষোভ সমাবেশে বাম নেতারা এসব দাবি করেন। 

বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, 'দ্রব্যমূল্য নিয়ে যে কারসাজি চলছে তার বিরুদ্ধে ও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই একাকার হয়ে গেছে। এই লড়াইড়ে আমাদের নীতি নিষ্ঠা ভাবে আন্দোলন করে এই সরকারকে হটাতে হবে, ব্যবস্থা বদল করতে হবে।'

সমাবেশে নেতারা দ্রুত টিসিবি'র দোকান ও ট্রাক সেল আবারও চালুর দাবি জানান।

বাণিজ্যমন্ত্রীর অপসারণ চান বাম নেতারা

প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতারা পল্টন হয়ে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও উদ্দেশ্যে মিছিল নিয়ে গেলে জিরো পয়েন্টে সচিবালয় প্রবেশ মুখে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুল সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ ফিরোজসহ অন্যান্যরা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম