সমালোচনার জবাব কোনোভাবেই ‘মৃত্যুদণ্ড’ নয়: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২২, ১৫:৫৯আপডেট : ২০ মে ২০২২, ১৬:১২

পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘সমালোচনার জবাব কোনোভাবেই 'মৃত্যুদণ্ড' হয় না। 'সমালোচনা' এবং 'মৃত্যুদণ্ড' সমকক্ষ নয়।’

শুক্রবার (২০ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব এ কথা বলেন।

রব বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য, জনগণকে ফেলে দেওয়ার জন্য নয়। এটা একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের ন্যায় শাস্তি প্রয়োগের কোনও 'স্থাপনা' বা ’বধ্যভূমি’ নয়।’

তিনি বলেন, ‘সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর। দেশের নাগরিককে ‘টুস করে নদীতে ফেলে দেওয়া’ বা ‘পানিতে চুবানো উচিত’—এই 'মূল্যবোধ' এবং 'রাজনৈতিক দর্শন' সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ জোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙে পড়বে।’

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ