ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২২, ১৩:৫৭আপডেট : ২৯ মে ২০২২, ১৬:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের উপস্থিতিকে কেন্দ্র করে সম্প্রতি ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

রবিবার (২৯ মে) সকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শনিবার রাতে জোনায়েদ সাকি হাসপাতালে যান এবং তিনি আহতদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং সেদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন।

সেখানে জোনায়েদ সাকি বলেন, ‘জবাবদিহিবিহীন রাষ্ট্রক্ষমতার বলেই সরকারি ছাত্র সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিপীড়নের কারাগারে পরিণত করেছে। একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এসময় তার সঙ্গে ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড, সহ-সভাপতি সাদিক রেজা, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি