জোনায়েদ সাকির ওপর হামলায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ০৩:০৫আপডেট : ০৯ জুন ২০২২, ০৩:০৫

বিএম কন্টেইনার বিস্ফোরণে হতাহতদের দেখতে চট্টগ্রামে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ তার সহকর্মীরা হামলার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

বুধবার (৮ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তারা বলেন, সীতাকুণ্ডে ব্যক্তিমালিকানাধীন টার্মিনাল বিস্ফোরণে দমকল সদস্যসহ ৪৯ জন মানুষের প্রাণহানি ও চার শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশবাসী এই মর্মান্তিক ঘটনায় শোকাবিভূত। হতাহত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো ও তাদের সমবেদনা দেখানো নাগরিক হিসেবে সকলের মানবিক কর্তব্য। এই ধরণের কর্মসূচিতে হামলা করা কোনো বিবেকবান পক্ষের কর্ম হতে পারে না। এটি গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত দায়ি ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। তারা জোনায়েদ সাকিসহ গণসংহতি আন্দোলনের আহত নেতা ও কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের