সংবিধানের আমূল সংস্কার করতে হবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২২, ১৫:৫৫আপডেট : ১৭ জুন ২০২২, ১৫:৫৫

বর্তমান সংবিধানের আমূল সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই সংবিধানে অনেক চমৎকার কথা আছে। কিন্তু এই সংবিধানের একটা পরিবর্তন যদি করতে না পারি, তাহলে যে পরিবর্তন আমরা চাই তা করতে পারবো না।’

শুক্রবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত '৭০ সালের মতো সংবিধান (সংস্কার) সভার নির্বাচন কেন প্রয়োজন?' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 'গোটা নির্বাচন একটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। আর কোনও ব্যবসায় এত বেশি লাভ সম্ভব না। আর নির্বাচনকালীন নির্বাচন কমিশন যেখানে একজন এমপিকে নিয়ন্ত্রণ করতে পারে না সেখানে জাতীয় নির্বাচনের সময় পুরো সরকারকে কিভাবে নিয়ন্ত্রণ করবে?'

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, 'আওয়ামী লীগ দুইবার একতরফাভাবে ক্ষমতায় এসেছে। এবার আর পুরোপুরি পারছে না, বিদেশিদের চাপ আছে। অন্যদিকে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করা একেবারেই বাতুলতা, হাস্যকর তা সবাই জানে। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে, সংবিধানে ক্ষমতা কাঠামো বদলানো ছাড়া এই সংকটের আর কোনও সমাধান নেই।'

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, 'সংবিধান সভার নির্বাচন বিষয়টিকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। ৭২ সালের সংবিধানে ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত হয়েছে, বিকেন্দ্রীকরণ হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা মানে জবাবদিহি, বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করা৷ আওয়ামী লীগ, বিএনপি সেটা কখনোই পারবে না।'

রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দীন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীরসহ প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান