সিলেটে গণসংহতির ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৬:৫৬আপডেট : ২২ জুন ২০২২, ১৮:০৮

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (২২ জুন) জেলার সদর উপজেলার শালুটিকর, টুকের বাজার ইউনিয়ন এলাকায়  বিশুদ্ধ পানি, খাবারসহ নানা ধরনের খাদ্যপণ্য বিতরণ করেন দলটির নেতারা। এদিন বিকালে দলের পক্ষ থেকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানানো হয়।

গণসংহতি জানিয়েছে, সিলেট সদর উপজেলার শালুটিকরে ৩০০ পরিবারে রান্না করা খাবার,বিশুদ্ধ পানির বোতল, শুকনো খাবার হিসেবে  চাল,ডাল,আলু, পেঁয়াজ ও লবণের প্যাকেট দেওয়া হচ্ছে। সিলেট সদর উপজেলা, টুকের বাজার ইউনিয়নে তারাপুর চা বাগানে ২০০ পরিবারে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এছাড়া,গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের উদ্যোগে সিলেট অঞ্চলের ২টি আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার ও একটি বন্যাপ্লাবিত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে— চাল, ডাল, পেঁয়াজ, আলু, এনার্জি বিস্কুট, লবণ, সাবান, খাবার পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।

ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, সিলেট জেলার সংগঠক তমিশ্রা তিথি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বর্তমান সভাপতি মশিউর রহমান রিচার্ড-সহ সভাপতি সাদিক রেজাসহ স্থানীয় নেতাকর্মীরা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম