রাজনৈতিক রূপরেখা করেছে সাত দলীয় গণতন্ত্র মঞ্চ। রবিবার (২৬ জুন) রাজধানীর ভাসানী অনুসারী পরিষদের অফিসে অনুষ্ঠিত মঞ্চের বৈঠকে রূপরেখা গৃহীত হয়। তবে রূপরেখাটি গণমাধ্যমে পাঠায়নি তারা।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডি’র সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা জাহেদ উর রহমান।









