সাংবাদিকদের নতুন সংগঠন, প্রধান উপদেষ্টা জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১৭:১৭আপডেট : ২৮ জুন ২০২২, ২৩:১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) প্রধান উপদেষ্টা করে একটি সাংবাদিক সংগঠন করা হয়েছে। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীকে আহ্বায়ক ও এসএ টিভির মিজান আহমেদকে সদস্য সচিব করে ‘জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে)’ নামে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর বনানীর এক মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এনইউজে-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দাবি আদায়ের সংগ্রামে অংশ নেওয়ার প্রত্যয়ে এনইউজে গঠিত হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন রীনা আকতার তুলি, কাজী রফিক (ঢাকা মেইল), কামরুল হাসান শিশির (দৈনিক স্বাস্থ্য শিক্ষা), মোহসীন কবির (টিবিএন টুয়েন্টিফোর)।

সদস্য মনোনীত হয়েছেন সালাহউদ্দিন চৌধুরী (দৈনিক বাংলাদেশের খবর), বেলাল হোসেন রাজু (ঢাকা মেইল), তাইফুর রহমান তুহিন (এসএটিভি), মোস্তাফিজুর রহমান (দৈনিক ইত্তেফাক), মহিবুল কাদের, রাজু মাহমুদ (মাই টিভি), শরিফুল সাগর (আরটিভি), আবু জাফর মো. সালেহ (ঢাকা মেইল), আব্দুল কাইয়ুম (যুগান্তর), কামরুল হাসান (মানবজমিন, সাভার), আহমেদ সোহান সিরাজী (ঢাকা মেইল, সাভার), রেজাউল ইসলাম বাবু (এসএটিভি, রংপুর), আশিকুর রহমান (এসএ টিভি, লালমনিরহাট), জাকির মাহমুদ সেলিম (মানবকণ্ঠ, পটুয়াখালী), মুজাহিদুল ইসলাম নান্নু, (গ্লোবাল টিভি, পটুয়াখালী), রিপন মাহমুদ (নতুনবাংলা টুয়েন্টিফোর)।

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস