সয়াবিন নিয়ে আবারও ভেলকিবাজি: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২২, ১৭:০৭ আপডেট : ২২ জুলাই ২০২২, ১৭:০৭

গত ১৭ জুলাই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে সরকার। তবে এই হ্রাসকৃত মূল্যে তেল বাজারে পাওয়া যাচ্ছে না অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ বলছে, ‘সয়াবিন তেল নিয়ে সিন্ডিকেট আবারও ভেলকিবাজি শুরু করেছে।' ‘সিন্ডিকেটের এই ভেলকিবাজি’ অবিলম্বে বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

বিবৃতিতে দলটির নেতারা অভিযোগ করেন, লিটার প্রতি ১৪ টাকা কমানো বোতলজাত সয়াবিন তেল নিয়ে ভেলকিবাজি শুরু করেছে সিন্ডিকেট। বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আর যা পাওয়া যাচ্ছে তা আগের মূল্যেই।'

তারা বলেন, ‘দেশের সয়াবিন তেলের বাজারে আবারও নৈরাজ্য শুরু করেছে। অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লক্ষ্যে তেলের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কেটেছে। আর এখন তেলের মূল্য হ্রাস পেলে আবারও বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। ব্যবসায়ীদের এই নৈরাজ্য ঠেকাতে সরকার বার বার ব্যর্থ হচ্ছে।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
যে কারণে যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
যে কারণে যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব