নির্বাচন ব্যবস্থায় সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তি চায় বাংলাদেশ-ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৪:০১আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৪:০১

সশস্ত্র বাহিনীকে দেশের নির্বাচন ব্যবস্থায় প্রধান সহযোগী শক্তি হিসেবে অন্তর্ভুক্ত চায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ-ন্যাপ)। সেই সঙ্গে দলটি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যমান সংসদ বিলুপ্ত চায়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলটির পক্ষ থেকে এ সংক্রান্ত ১১ দফা সুপারিশ করা হয়।

দলটির চেয়ারম্যান জেবেল রহমান গাণির নেতৃত্বে ১১ সদস্যদের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়।

দলটির ১১ দফা সুপারিশের মধ্যে রয়েছে— দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ চালু; সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব; জাতীয় নির্বাচনের কমপক্ষে ৬ মাস আগে ভোটারদের হালনাগাদ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা; প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং তাদের ভোটগ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়া; রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল করা এবং স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ সমর্থনের বিধান রহিত করা; নির্বাচনি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ বিলুপ্ত করা।

অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক আমলা ও তারকা ব্যবসায়ীদের প্রার্থী হতে ন্যূনতম পাঁচ বছর রাজনীতিতে সক্রিয় থাকা; আধুনিক ইলেকটরাল ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) অর্থাৎ একটি আধুনিক নির্বাচন ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ; ৩ সদস্যবিশিষ্ট জেলা রিটার্নিং প্যানেল তৈরি করা; প্রতিটি কক্ষে ও বুথে সিসি ক্যামেরা স্থাপন; নির্বাচনি কেন্দ্রে পিপল কাউন্টিং মেশিন স্থাপন; ফল প্রার্থীদের প্রতিনিধিদের সমুক্ষে কেন্দ্রেতেই ঘোষণা; আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করা; সশস্ত্র বাহিনীকে দেশের নির্বাচন ব্যাবস্থায় প্রধান সহযোগী শক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের