এনডিএমের সঙ্গে এবি পার্টির মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২২, ১৬:২২আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৬:২৩

চলমান রাজনৈতিক সংকটে জাতীয় ঐক্য ও সংহতিকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পরস্পর মতবিনিময় ও দ্বিপাক্ষিক সংলাপ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)। বুধবার (৩ আগস্ট) বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় দফতরে এই সংলাপ ও দ্বিপাক্ষিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান দলের সদস্য সচিব মজিবুর রহমান মনজু।

এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে দলের সদস্য সচিব মজিবুর রহমান মনজুসহ কেন্দ্রীয় নেতারা তাদের স্বাগত জানান। এনডিএম’র প্রতিনিধি দলে ছিলেন— দলের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নূরুজ্জামান হীরা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের আহ্বায়ক হোসাইন মো. শাহাদাত, কেন্দ্রীয় নেতা মো. নুরুল্লাহ, মাসুদ রানা জুয়েল, ওমর ফারুক ও খোরশেদ আলম রুবেল।

এবি পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, এবি যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুল।

সংলাপ ও মতবিনিময়ের শুরুতে এবি পার্টির আহ্বায়ক, সাবেক সচিব এ.এফ.এম সোলায়মান চৌধুরী এনডিএম নেতাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন   জানান। তিনি এনডিএম এর গঠনমূলক রাজনীতি এবং বিভিন্ন বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে আয়োজিত তাদের সেমিনার ও মুক্ত আলোচনাগুলোকে খুবই ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম