মানুষের আয় বাড়ানোর ব্যবস্থা নেই, অথচ বাজার ঊর্ধ্বমুখী: সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ২১:০৫আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২১:০৫

মেহনতি মানুষের আয় বাড়ানোর কোনও ব্যবস্থা নেই, অথচ বাজার ঊর্ধ্বমুখী বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘এই সরকার নিজেদের কাজকে জায়েজ করার চেষ্টা করছে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির সামান্য ধাক্কায় দেশের অর্থনীতি ভেঙে পড়েছে।’

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশি হত্যাকাণ্ড ও ‘আয়নাঘরে’ নির্যাতনের বিচার, চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরি ঘোষণা এবং জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘চায়ের দাম, চালের দামসহ সব পণ্যের দাম যদি বেড়ে থাকে, শ্রমিকদের মজুরি কেন বাড়বে না? সরকারের কারণেই অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। সরকার নিজেদের লোকদের দিয়েই লুটপাটকে জারি রেখেছে।’

সাকি আরও বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন লাখ লাখ জনতার আন্দোলনে পরিণত হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন— দলটির রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায় প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম