জনগণের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৫:২৪আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৫:২৪

জনগণের সঙ্গে এই সরকারের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশজুড়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, এই সরকার একটি নিষ্ঠুর সরকার। জনগণের সঙ্গে এই সরকারের কোনও সম্পর্ক নেই। এই সরকারকে বিদায় করতে হবে। সরকার দলের লোকজন মনে করে— আমরা কৃতদাস। আমরা এই সরকার চাই না।

তিনি আরও বলেন, সরকার বলেছিল, গরিবদের ১০ টাকা কেজি চাল খাওয়াবে। কিন্তু এখন সেই চালের কেজি ৬০ টাকা। যারা জুয়া খেলার ক্যাসিনো তৈরি করেছে, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশের কোর্ট-আদালত কোথায়? বাধা দিলে লড়াই বাঁধবে।

বিক্ষোভ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, সাইফুল হকসহ গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান