নির্বাচন এগিয়ে আসছে, সরকার বেসামাল হয়ে পড়ছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২০:০৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে সরকার ততই অসহিষ্ণু ও বেসামাল হয়ে পড়ছে। ক্ষমতায় থাকার রাজনৈতিক ও নৈতিক শক্তি না থাকায় সরকারকে দমন-পীড়নের ওপর নির্ভর করতে হচ্ছে। নিজেদের আতঙ্কের কারণে সরকার  বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিকেও ভয় পাচ্ছে।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় সাইফুল হক এসব কথা বলেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘গোটা রাষ্ট্র ব্যবস্থাকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। রাষ্ট্রের বাহিনীগুলোকে তারা দলীয় স্বার্থে ব্যবহার করছে। নিজেদের দুর্বলতার কারণে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে এক ধরনের অলিখিত দায়মুক্তি দিয়ে রাখা হয়েছে। এতে বাহিনীগুলোর পেশাদারিত্বও গুরুতরভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিদ্যমান কর্তৃত্ববাদী সরকার ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ছাড়া এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যাবে না।’

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, মাহমুদ হোসেন, ফিরোজ আহমেদ, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু ও শেখ মো. শিমুল প্রমুখ।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী