গ্রহণযোগ্যতা আনতে পারলে ইভিএম চায় ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কার্যকরী সভাপতি আইভি আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণযোগ্যতা আনতে পারলে আমরা ইভিএম চাই, না হলে চাই না। যদি বুঝতে পারি ইভিএম ত্রুটিমুক্ত– তাহলে অবশ্যই আমরা চাইবো।’

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে এসে দলটি এমন অবস্থানের কথা জানায়।

সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভি আহমেদ বলেন, ‘আমরা ইসিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি। এজন্য যে বাধা আসবে তা মোকাবিলা করতে বলেছি। তারা আশ্বাস দিয়েছেন। ইভিএম নিয়ে ইসি খুব-একটা কিছু বলতে পারেনি, যেহেতু তারা বিশেষজ্ঞ নয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইভিএম গ্রহণযোগ্য হলে আমরা গ্রহণ করবো। এটার জন্য মানুষ এখনও প্রস্তুত নয়। কতটুকু প্রস্তুত করতে পারবে, তা ইসির ওপর নির্ভর করবে।’

গত ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি দলকে সংলাপে আসার আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তবে বিএনপিসহ ৯টি দল সংলাপে অংশ নেয়নি। ইসির আমন্ত্রণে সাড়া দিয়েছিল ৩০টি দল। এর মধ্যে দুটি দল (জাতীয় পার্টি-জেপি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি) আসতে না পারার কারণ দেখিয়ে পরবর্তী সময়ে সংলাপের জন্য সময় চেয়েছিল। পরে দল দুটিকে সোমবার (৫ সেপ্টেম্বর) সংলাপে বসার সময় দিয়েছিল ইসি।

সংলাপে ন্যাপের ভারপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছাড়াও চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম