‘মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিলেন সাজেদা চৌধুরী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩০

মুক্তিযুদ্ধে নারীদের সংগঠিত করতে জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, বিশেষ করে পশ্চিম বঙ্গে গোবরা ক্যাম্পের দায়িত্ব নিয়ে তিনি নারীদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিলেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, সাজেদা চৌধুরী ছিলেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সামনের কাতারের নেত্রী। যিনি আজীবন আদর্শ অনুসরণ করে নিষ্ঠার সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন।

পঁচাত্তরে পরবর্তী সময়ে যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ নিষিদ্ধ ছিল, সেই সময় বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নিতে সংগ্রাম করেছিলেন সাজেদা চৌধুরী বলে জানিয়ে মেনন বলেন, সেটা শুধু তৎকালীন আওয়ামী লীগ নয়, সব গণতান্ত্রিক আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল।
বর্তমান তরুণ প্রজন্ম সাজেদা চৌধুরীর পথকে অনুসরণ ও অনুকরণ করে সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন রাশেদ খান মেনন। 
    
/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী