সরকার শুধু বিরোধীদলের ওপর সবল: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৬

আওয়ামী লীগ সরকারকে দুর্বল মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার শুধু বিরোধীদলের ওপর সবল। সবাই একসাথে রাস্তায় নামলে সরকারের পতন হবে। যুগপৎ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। দেশে এককোটি শিক্ষিত বেকার। ৬ কোটি টাকার কাজ ১০ কোটির টাকা দিয়ে করেছে।

তিনি বলেন, এই সরকার একটি দুর্বল সরকার, শুধু বিরোধীদলের ওপর সবল। আমেরিকা-লন্ডনে গেছেন তিনি তাদেরকে ম্যানেজ করতে। গিয়ে বুঝাচ্ছেন— আমরা ইভিএমে ভোট করি। ইভিএম তো স্বচ্ছ। এজন্য আমাদেরকে বুঝাতে হচ্ছে— এই ইভিএম সেই ইভিএম না। বাংলাদেশের ইভিএম চুরির বাকশো। চুরি করার ইভিএম। এখানে ভোটের পর পেপার ট্রেইল বের হয় না।

শাহ মোয়াজ্জেম সম্পর্কে মান্না বলেন, শাহ মোয়াজ্জেম ছিলেন ছাত্র রাজনীতির আইকন। তার সত্য বলার অসাধারণ সাহসিকতা ছিল।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সহসভাপতি ইশতিয়াক আহমেদ বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম