প্রধানমন্ত্রীর কাছে মামুনুল হকের মুক্তি দাবি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৫:১১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪২

মামুনুল হকের মুক্তি দাবি করেছেন তার দুই ভাই মাওলানা মাহবুবুল হক ও মাওলানা মাহফুজুল হক।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে কাজি বশির উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত ‘শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় আজিজুল হকের অপর দুই ছেলে মাওলানা মাহবুবুল হক ও মাওলানা মাহফুজুল হক এ আহ্বান জানান। তারা দুজনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের ভাই মামুনুল হকের মুক্তির অনুরোধ করেন।

‘শায়খুল হাদিস পরিষদ’ আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক বলেন, ‘শায়খুল হাদিসের রেখে যাওয়া সবকিছু আমাদের কাছে আমানত। তিনি তার পরিবারকে আমাদের কাছে যেভাবে রেখে গেছেন, এটাও আমাদের কাছে অনেক বড় আমানত। এই আমানতের কদর করা, তাদের পাশে থাকা, সকল কর্মকাণ্ডে তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। শায়খুল হাদিসের পরিবারের সদস্য আমার ছোট ভাই মামুনুল হক।’

মাহফুজুল হক তার বক্তব্যে উল্লেখ করেন, ‘এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় শায়খুল হাদিসের অনেক অবদান রয়েছে। তার সেই ভূমিকার হক আদায়স্বরূপ, তার হাতে গড়া, তার হাদিসের মসনদে বসে, তার সন্তান আল্লামা মামুনুল হককে অতি দ্রুত সময়ের মধ্যে, সরকারের কাছে আহ্বান করবো, তাকে মুক্তি দিবেন। শায়খুল হাদিস রহমাতুল্লাহর সম্মান রক্ষার্থে, তাকে মুক্তি দিন।’

শায়খুল হাদিসের আরেক পুত্র মাওলানা মাহবুবুল হক বলেন, ‘অভিভাবক হিসেবে সংসারে কোনও কিছুর দরকার হলে সবাই যেমন অভিভাবকের কাছে দাবি করে, তেমনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমাদের দেশের আলেম-ওলামারা যারা জেলখানায় আছেন, যারা বন্দি আছেন, মামুনুল হকসহ সবার মুক্তি দাবি করে আপনার কাছে আমরা অনুরোধ করবো, আপনি দেশের অভিভাবক হিসেবে সুচিন্তিত রায় দিবেন ও আলেমদের মুক্তি দিবেন।’

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী