‘আলেমদের সংসদ মিম্বার ও সমাজ নির্মাণে ভূমিকা রাখতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৯:৫৬আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৯:৫৬

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘আলেমদের সংসদ ও দারসে, মসজিদের মিম্বার ও সমাজ বিনির্মাণে একসঙ্গে ভূমিকা পালন করতে হবে। নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে হবে।’

শুক্রবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মাহে রবিউল আউয়াল উপলক্ষে এক ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্গত রমনা ও মতিঝিল জোনের উদ্যোগে এই সমাবেশ আয়োজিত হয়।

আহমদ আবদুল কাদের বলেন, ‘দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি ও ভয়াবহ মাত্রার লোডশেডিংয়ে জনজীবন আজ বিপর্যস্ত। একদিকে ডলারের রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমছে, অন্যদিকে ইভিএম কেনার জন্য পাঁয়তারা করা হচ্ছে। এভাবে ট্যাক্সের টাকার অপচয় জনগণ ক্ষমা করবে না।’

সবার প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে ইসলামি শক্তিকে বিজয়ী করতে হবে।’

ঢাকা মহানগরী দক্ষিণ সাংগঠনিক সম্পাদক ও রমনা জোন পরিচালক মাওলানা ফারুক আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও জামিয়া শারইয়াহ মালিবাগের মুহাদ্দিস মুফতি আবদুস সালাম প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী