বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা আইন জেলা ছাত্রলীগের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২২, ১৪:২৫আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৪:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত ঢাকা আইন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৮ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। আইন কলেজগুলো নিয়ে এবারই প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন আইন জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল রিপন, সহসভাপতি তানিয়া সরদার, আল মামুন শান্ত, হাসান উল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাচান খান, রিয়াজ উদ্দিন।

এ ছাড়া বঙ্গবন্ধু ল কলেজের সভাপতি মো. মাহমুদুল হাসান সজল, সিটি ল কলেজের সভাপতি ইমাম হোসেন ইমন, ধানমন্ডি ল কলেজের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন শাকিল, জাতীয় আইন কলেজের সভাপতি মো. রাজু, ঢাকা ল কলেজের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ রোমান, মিরপুর ল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক সালসাবিন মিজান, জানে আলম ল কলেজের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা আইন জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল রিপন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগের নতুন শাখা হচ্ছে আইন জেলা ছাত্রলীগ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইন কলেজগুলোয় এর আগে ছাত্রলীগের কমিটি ছিল না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবো।’

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের