উৎসবমুখর পরিবেশে চলছে ঢাবি ছাত্রলীগের সম্মেলন

ঢাবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৭:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২০:০১

নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনায় চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন। শনিবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিকাল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সমাবেশে করোনাকালে মৃত্যু বরণ করা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এই সম্মেলন উপলক্ষে গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) থেকে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকে রাত পর্যন্ত মঞ্চসজ্জা, সম্মেলনের প্রস্তুতি নিয়ে ব্যাস্ত সময় পার করেছে তারা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে ছাত্রলীগের পতাকা ও জাতীয় পতাকা।

উৎসবমুখর পরিবেশে চলছে ঢাবি ছাত্রলীগের সম্মেলন

আজ সম্মেলন শুরুর আগে থেকেই অপরাজেয় বাংলার সামনে জড়ো হন নেতাকর্মীরা। দীর্ঘ চার বছর পর সম্মেলন পেয়ে খুশি তারা। স্বপ্ন দেখছেন নতুন কিছুর। প্রত্যাশা, আরও গতিশীল ছাত্র নেতৃত্ব।

সম্মেলনে আসা ছাত্রলীগ কর্মী আকাশ পারভেজ বলেন, দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন। বিষয়টা ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য ঈদের আনন্দের মতো। দেখতে খুবই ভালো লাগছে। আমরা আশা করছি এবার আরও মেধাবী ও গতিশীল নেতৃত্ব আসবে এবং আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, এর আগে ঢাবি ছাত্রলীগের সম্মেলন হয় কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে ২০১৮ সালের ১১ ও ১২ মে। ২৯তম ওই সম্মেলনের প্রায় দুই মাসের মাথায় ৩১ জুলাই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নেতৃত্বে আসেন সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী