কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত

ঢাবি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ১৯:১০ আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৯:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) এবং বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের (বিজেআইটি) যৌথ উদ্যোগে আয়োজিত কোড সামুরাই-২০২৪ হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৯১টি দল থেকে ৪৬টি দল নির্বাচিত হয়েছে। তারা চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেবেন।

বুধবার (২৪ এপ্রিল) বিকালে সিএসই বিভাগের অডিটোরিয়ামে কোড সামুরাই ২০২৪-এর আহ্বায়ক ও বিভাগের অধ্যাপক ড. উপমা কবির আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। এ সময় আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কোড সামুরাই-২০২৪ হ্যাকাথনের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন দলের জন্য তিন লাখ টাকার নগদ অর্থ পুরস্কারসহ বিজয়ী দলগুলোর জন্য মোট দশ লাখ টাকার পুরস্কার রয়েছে। একইসঙ্গে অংশগ্রহণকারী দলগুলোর জন্য জাপানিজ আইটি ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

ফলাফল উপস্থাপনকালে অধ্যাপক ড. উপমা কবির বলেন, সারাদেশের ৭৬টি বিশ্ববিদ্যালয় হতে মোট ৪০৭টি দল কোড সামুরাই-২০২৪ হ্যাকাথনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছিল। এরমধ্যে ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে প্রথম পর্বে মোট ৯১টি দল নির্বাচিত হয়। এখন দ্বিতীয় পর্বে ৪৬টি দল নির্বাচিত হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচিত ৪৬টি দল আগামী ৩ ও ৪ মে বুটক্যাম্পে অংশগ্রহণের পর আগামী ১০ থেকে ১১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে দু’দিনব্যাপী চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এ সময় চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে একটি বাস্তবধর্মী সমস্যার পূর্ণাঙ্গ ও সফটওয়‍্যারভিত্তিক কারিগরি সমাধান প্রস্তুত করতে হবে বলে জানান তিনি।

কোড সামুরাই একটি সফটওয়্যার-সমস্যার সমাধানভিত্তিক প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীরা যে কোনও সমস্যার সফটওয়্যারভিত্তিক সমাধান বের করেন। গত দুই বছর ধরে সিএসই বিভাগ ও বিজেআইটি এ আয়োজন করে আসছে।

এবারের আয়োজনে ইন্ডাস্ট্রির চাহিদানুযায়ী সফটওয়্যারের বাস্তব সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে অধ্যাপক ড. উপমা কবির বলেন, আমাদের ইন্ডাস্ট্রির অভিযোগ থাকে, গ্র্যাজুয়েটরা ভালো পড়াশোনা করে যায় তবে ইন্ডাস্ট্রি যে ধরনের সফটওয়্যার সল্যুশন চায় তার সঙ্গে তাদের একটি দূরত্ব থেকে যায়। এজন্য গত দুইবারের থেকে এবারের আয়োজন সম্পূর্ণ ভিন্ন। এবার আমরা একেবারে ইন্ডাস্ট্রিতে যেভাবে সল্যুশন দেওয়া হয়, ঠিক সেইরকম একটি সফটওয়্যারভিত্তিক বাস্তব সমস্যার সমাধান দেওয়ার চিন্তা করছি।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য ইন্ডাস্ট্রিতে যখন একটি সমাধান দেওয়ার প্রয়োজন পড়বে। আমাদের শিক্ষার্থীরা সে ধরনের সমাধান দেওয়ার জন্য কতটা উপযোগী, তারা প্রস্তুত কিনা সেটি দেখা; একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরির যত কম্পোনেন্ট থাকে সেগুলোকে তারা অ্যাড্রেস করতে পারে কিনা সেটা দেখা হবে। এতে করে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রির জন্য উপযোগী হয়ে উঠবেন।

 

/এমএস/
সম্পর্কিত
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ