আলেমদের মুক্তিসহ সাত দফা দাবি হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪৪

কারাবন্দি হেফাজত নেতাদের মুক্তিসহ সাত দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠন আয়োজিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে এসব দাবি জানানো হয়। শনিবার (১৭ ডিসেম্বর)  রাজধানীর গুলিস্তানে অবস্থিত কাজী বশীর মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সভাপতির বক্তব্যে  শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, শাইখুল ইসলাম  শাহ আহমদ শফি ঘোষিত হেফাজতের ১৩ দফা আন্দোলনে ক্ষমতা কেন্দ্রিক কোনও রাজনৈতিক এজেন্ডা নেই। একজন মুমিনের কাছে তার জানের চেয়েও ঈমান প্রিয়। অতএব দেশের প্রত্যেকটা মুসলমানই হেফাজতের নেতাকর্মী বা সমর্থক। তাই যখনই ঈমান আকিদার বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের স্বার্থ সংরক্ষণে এবং হেফাজতের ১৩ দফা বাস্তবায়নে ডাক আসবে, তখন দল-মত নির্বিশেষে নিজের রাজনৈতিক পরিচয় ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। এজন্য সবার মানসিক প্রস্তুতিও থাকতে হবে। হেফাজত নেতাকর্মীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তাদের দ্রুত মুক্তি দিয়ে মজলুমদের কান্না বন্ধ করুন।

প্রধান আলোচকের বক্তব্যে হেফাজত মহাসচিব সাজিদুর রহমান বলেন, ১৩ দফা হেফাজতের ঘোষিত এজেন্ডা। এর বাস্তবায়নের জন্য হেফাজত অতীততেও কাজ করে গেছে, আগামীতেও করবে।  দীর্ঘ প্রায় দুই বছর যাবত আমাদের অনেক আলেম-ওলামা বন্দি অবস্থায় কারাগারে দুর্বিষহ জীবনযাপন করছেন। তাদের পরিবার ও প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে। আলেম-ওলামাদের কেউ কেউ কারাগারে গুরুত্বর অসুস্থ অবস্থায়ও রয়েছেন। আমরা মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা নাছিরউদ্দীন মুনিরসহ হেফাজতের সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চাই। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

হেফাজতের সাত দফা দাবির মধ্যে রয়েছে– অবিলম্বে হেফাজত নেতাকর্মী ও আলেম-উলামাদের মুক্তি এবং তাদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার; ইসলাম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস; আহমদীয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা; শিক্ষা কারিকুলামে ধর্ম শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করা; জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলইয়ার প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করা; বিশ্ব ইজতেমায় ভারতীয়  মাওলানা সা'দকে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়া।

কর্মসূচির মধ্যে রয়েছে– স্বল্পতম সময়ের মধ্যে জেলা-উপজেলা কমিটি গঠন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে শানে রেসালত সম্মেলন, রাজধানীতে জাতীয় শানে রেসালাত সম্মেলন।

/সিএ/এফএস/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম