৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিভিন্ন রাজনৈতিক দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৭:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৭:৫৭

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর বিএনপির সঙ্গে রাজপথে থাকবে বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানায় দলগুলো।

৩০ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর পূর্বপান্থপথের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে মিছিল করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মিছিল মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

এছাড়াও মাঠে থাকবে ২০ দলীয় জোটভুক্ত ১১টি দল। তারা ওইদিন গণমিছিল কর্মসূচি পালন করবে।

বিবৃতিতে দলগুলো থেকে বলা হয়, বিএনপি ঘোষিত ১০ দফা কর্মসূচির আলোকে ভোট জালিয়াতি ও ভোট চুরির প্রতিবাদে, অনির্বাচিত ‘দুর্নীতিবাজ’ সরকারের পদত্যাগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্রেফতারকৃত সব রাজনৈতিক নেতার মুক্তির দাবিতে এ গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী