বাংলাদেশকেই ডান্ডাবেড়ি পরানো হয়েছে: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২২, ১৬:৩৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৭:০৪

হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো অবস্থায় মায়ের জানাজা পড়াতে ইউনিয়ন বিএনপির সভাপতিকে বাধ্য করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।  তারা সব গায়েবি মামলা দ্রুত প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্ষমতার প্রচণ্ড উন্মত্ততায় সরকার কার্যত মুক্তিযুদ্ধের চেতনার হাতে 'হাতকড়া' আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে 'ডান্ডাবেড়ি' পরিয়ে দিয়েছে।

‘এটা বিরোধী রাজনীতির প্রতি কর্তৃত্ববাদী সরকারের চরম জিঘাংসার বহিঃপ্রকাশ। এ ধরনের সংবিধানবহির্ভূত এবং অমানবিক ঘটনায় সরকার মোটেই অনুতপ্ত নয়; বরং সব নিষ্ঠুরতা এবং বীভৎসতাকে সরকার গৌরবজনক মনে করে।’

জেএসডির দুই নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে সরকার সব অবৈধ কর্মকাণ্ড, নিষ্ঠুরতা ও বীভৎসতাকে ন্যায্যতা প্রদানের অপচেষ্টা করে যাচ্ছে এবং বেশ কিছু তাঁবেদার দল, সংগঠন ও ব্যক্তি- স্তাবকতার মাধ্যমে সরকারের সব অন্যায্য, অমানবিক ও অগণতান্ত্রিক কার্যকলাপকে অব্যাহত সমর্থন দিয়ে রাষ্ট্রকে গভীর সংকটে নিপতিত করছে।’

আরও পড়ুন: হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ালেন বিএনপি নেতা

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জেএসডি
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী