২ দফা দাবিতে এবি পার্টির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২২, ১৪:৪৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৪:৪৩

‘সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন’ এবং ‘দেশের মেরামত’ দুই দফা দাবির সমর্থনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের শুরুতে ও পরে মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফেরার পথে তোপখানা রোডে পুলিশ মিছিল আটকে দেয়। নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার পর প্রতিবাদী মৌন মিছিল নিয়ে বিক্ষুব্ধ কর্মীরা পুরানা পল্টন ও বিজয় নগর ঘুরে বিজয় ৭১ চত্বরে এসে বিক্ষোভ শেষ করে বলে দাবি করেন দলের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ৫১ বছরের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। বর্তমান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। তাই আমরা সর্বপ্রথম রাষ্ট্র বিনির্মাণ ও মেরামতের কথা বলেছি।’

সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, ‘এবি পার্টির দুই দফা ‘‘নিরপেক্ষ নির্বাচন ও দেশ গড়ার রূপরেখা’’ আজ দেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। এবি পার্টি যুগপৎ নয় বরং স্বাতন্ত্র্য বজায় রেখে ঘোষিত দুই দফার ভিত্তিতে জাতীয় আন্দোলন চালিয়ে যাবে।’

এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্ববায়ক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্ববায়ক বিএম নাজমুল হক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন।

কর্মসূচিতে বাধার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বাংলা ট্রিবিউটকে বলেন, ‘এবি পার্টির প্রোগ্রামের বিষয়ে কোনও কিছুই জানা নেই। আর তাদের প্রোগ্রামের বিষয়ও জানি না। খোঁজ নিয়ে বলতে হবে।’

 

 

 

 

 

/এসটিএস/এএইচ/আরকে
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম