বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস শুরু কাল, উদ্বোধন করবেন জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১৪:০১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪:০১

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন-দশম কংগ্রেস শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি)। এ দিন সকাল ১০টা ৩০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এর উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দশম কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্য সচিব আকবর খান এসব তথ্য জানান।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পর র‌্যালি অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টা ৩০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, রাশেদ খান, বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হাকিম প্রমুখ জাতীয় নেতারা।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টির (এম-এল) শীর্ষ নেতা কার্তিক পাল ও নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) শীর্ষ নেতা ঈশ্বর পোখরেল।

 

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি