বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মানস নন্দী ও সাধারণ সম্পাদক হয়েছেন রাজু আহমেদ।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মুখ চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগরের ১ম সম্মেলনে এই মহানগর শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি ডা. মুজিবুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক-ভজন বিশ্বাস, দফতর সম্পাদক নয়ামিয়া টুলু, অর্থ সম্পাদক নয়ন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম এবং সদস্য নাঈমা খালেদ মনিকা, রাশেদ শাহরিয়ার, আজম খান বাবু, আক্কাস আকন্দ, ইদ্রিস মিয়া, সুফিয়া বেগম, সাইফুল ইসলাম ও বন্ধন কুমার।
জাতীয় ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘণ্টা কর্মদিবস, কাজ ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিক ছাঁটাই—নির্যাতন বন্ধ, সকল শ্রমিকের জন্য রেশনিং—এর ব্যবস্থা ইত্যাদি দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।









