২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিলো গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৫:২০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৬:৩৪

ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুগপৎ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ জানুয়ারি) গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক স্বপন উদ্দীন এই কর্মসূচি ঘোষণা দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

স্বপন উদ্দীন বলেন, ২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ কর্মসূচির মধ্য দিয়ে যুগপৎ আন্দোলনের ধারা আরও শক্তিশালী হবে। এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরির লড়াই আরও জোরদার হবে।

এর আগে সমাবেশে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের শরিক দলের নেতারা।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিদেশ থেকে আমদানি নির্ভরতা ও সরকারের ভুল নীতির কারণে আজকের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়ের দিকে যাচ্ছে। এর দায় তারা জনগণের ঘাড়ে চাপাবেন।

তিনি বলেন, ইতোমধ্যে বিএনপিসহ অন্যান্য সব রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের ধারায় আছি। আমরা অবিলম্বে একটা ন্যূনতম দফা দাবিনামা তৈরি করে এই আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দেবো। গণ-আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবো।

সরকারের দাম কমে যাচ্ছে বলে তারা সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের ভুল নীতির কারণে আজ পানি, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ে। আপনাদের এই দুর্নীতি ও গণবিরোধী নীতির কারণে সাধারণ মানুষ কেন কষ্ট পাবে?

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, রাষ্ট্র সংস্কার না করে অন্য যেকোনও সংস্কার মূলত দুর্নীতিকে সহযোগিতা করছে। তাই আমরা দাবি করছি, এই সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী