শুধু আ.লীগ নেতারা সুখে আছেন: মন্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১৭:৪৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৭:৪৩

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, ‘সরকার নিত্য ব্যবহার্য সকল কিছুর দাম বাড়িয়ে মানুষকে চরম কষ্টে ফেলে দিয়েছে। দেশের সবাই আছে দুঃখে, শুধু আওয়ামী লীগ নেতারা আছেন সুখে। গ্যাস সংকটে মানুষ রান্না করতে পারছে না, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করে তারা বার বার দাম বাড়াচ্ছেন, এগুলো সবই জনবিচ্ছিন্নতার লক্ষণ।’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বার বার বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলায় চরম উদ্বেগ প্রকাশ করে রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। 

তিনি আরও বলেন, ‘তেল, গ্যাস ও বিদ্যুতের বাড়তি দামের কারণে পরিবহন খরচ থেকে শুরু করে সেচের খরচ বেড়ে যাওয়ায় চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন ও খুচরা মূল্য ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এলসি করতে না পারা ব্যবসায়ীরা ইতিমধ্যেই যেমন কাঁচামাল আমদানি করতে পারছে না, তেমনি রফতানিও বাধাগ্রস্ত হচ্ছে।’

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক বিএম নাজমুল হক, পার্টির দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে এবি পার্টির নেতাকর্মীরা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের