সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ইনুর স্ত্রী রীনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫০

সংরক্ষিত নারী আসনের উপ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহ সভাপতি আফরোজা হক রীনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে তিনি এ মনোনয়ন পেলেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী রীনা জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বও পালন করছেন। তিনি আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগের পর শূন্য আসনে এই উপ নির্বাচন হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এরপর ২০ মার্চ ভোট।

জাসদ দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, জাসদের প্রার্থী আফরোজা হক রীনার বিষয়ে ১৪ দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভাপতির সমর্থন সংক্রান্ত চিঠি ইতোমধ্যে পেয়েছেন। জোটের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মঙ্গলবার নির্ধারিত সময়ে দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপনির্বাচন ১ ফেব্রুয়ারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি, জাতীয় পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পাওয়ার কথা রয়েছে। তবে একাদশ সংসদে জাসদের তিন সংসদ সদস্য থাকলেও জাসদ একটি সংরক্ষিত আসন পেয়েছে। এক্ষেত্রে সরকারি দল আওয়ামী লীগ তাদের সমর্থন দিয়েছে।

এর আগে ওয়ার্কার্স পার্টির তিনটি সাধারণ আসন থাকলেও একটি সংরক্ষিত আসন পেয়েছে। ওই কোটায় পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী বেগম লুৎফুন্নেসা খান এমপি হয়েছেন।

১৯৫১ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্ম রীনার। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়েই। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। ১৯৭৫ সালে সহযোদ্ধা হাসানুল হক ইনুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো সদস্য হন এই নেত্রী।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী