স্মার্ট ঢাকা বিনির্মাণে ‘নগর সরকার’ গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৯:৩০আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৯:৩০

রাজধানীর অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ দূর করতে এবং স্মার্ট ঢাকা বিনির্মাণে ‘নগর সরকার’ গঠনের দাবি জানিয়েছে জাগ্রত বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দল।

শনিবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলটির নেতারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরে এসেও রাজধানী ঢাকা গড়ে উঠছে আগের মতোই অপরিকল্পিতভাবে। এই নগরীর প্রতি বর্গকিলোমিটারে প্রায় ছয় লাখ মানুষের বসবাস। নগরীতে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি সব ক্ষেত্রে পরিবর্তন এসেছে। শুধু পরিবর্তন আসেনি আইন কাঠামো ও শাসনব্যবস্থায়। ফলে আধুনিক নাগরিক সুবিধা থেকে নগরবাসী প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। সুবিধার চেয়ে অসুবিধা ও সঙ্কট বাড়ছে ক্রমাগত।’

তারা বলেন, ‘বর্তমান ঢাকাকে স্মার্ট ঢাকায় রুপান্তরিত করতে হলে নগর কাঠামোর পরিবর্তন আনা প্রয়োজন। নগর কাঠামো বিন্যাসে নগরের সব বিষয়ে সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য গঠন করতে হবে নগর সরকার।’

তারা আরও বলেন, ‘এই নগর সরকারে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। মেয়র এবং কাউন্সিলরের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকতে হবে। এর ফলে শুধু সরকার নয়, জনগণও মনে করবে এটা তাদেরই নগর সরকার। এছাড়া প্রদেশ গঠন এবং প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে ঢাকামুখী মানুষের চাপ কমাতে হবে। তাহলে যানজট মুক্ত ঢাকা গড়া সম্ভব হবে। পাশাপাশি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে উঠবে।’

বিশ্বায়নের এই যুগে সিটি করপোরেশনের পরিবর্তে নগর সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। নগর সরকার প্রতিষ্ঠিত হলে ঢাকাকে অনন্য স্মার্ট শহরে পরিণত করা সম্ভব বলে জানান বক্তারা।

জাগ্রত বাংলাদেশের সভাপতি আজমুল জিহাজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে আরও ছিলেন দলের সহ-সভাপতি অ্যাডভোকেট এ ইউ জেড প্রিন্স, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মামুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ বি এম জোবায়ের প্রমুখ।

 

 

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম