ইনসাফ কমিটির নৈশভোজে সাবেক সেনা কর্মকর্তা, শিক্ষক ও রাজনীতিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ২২:০৭আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:১৬

ফরহাদ মজহার ও শওকত মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় ইনসাফ কায়েম কমিটির (ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস) নৈশভোজে অংশ নিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, শিক্ষক ও রাজনীতিকরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আড়ম্বরপূর্ণ এই নৈশভোজের অংশ নেন তারা। বিরোধীদলীয় নেতাদের অনেকে আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে তাদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

নৈশভোজে আগত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত সাকিন আলী ও সাংবাদিক নেতা ইলিয়াস খান।

অনুষ্ঠানস্থলে এলেও নৈশভোজে অংশ নেননি এলডিপির একাংশের সভাপতি অলি আহমদ।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ফরহাদ মজহার বলেন, ‘অবিলম্বে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান জানাচ্ছে ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস। শুধু তথাকথিত সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই রাষ্ট্রে দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যার সমাধান হবে না।’

ইনসাফ কমিটির নৈশভোজে অতিথিরা কোনও রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নিয়ে ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস গঠন করা হয়নি বলেও উল্লেখ করেন ফরহাদ মজহার।

আয়োজক সংগঠনের সদস্য সচিব, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ সংগঠনের লিখিত ঘোষণাপত্র পাঠ করেন। এতে বলা হয়, ‘জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের ভিত্তিতে নতুনভাবে বাংলাদেশ গঠনের এটাই সঠিক পথ। সবাইকে আমাদের সঙ্গে যুক্ত ও পাশাপাশি কাজ করার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন:

এজেন্ডা নিয়ে সন্দেহ বিএনপির: নৈশভোজের মাধ্যমে ইনসাফ কমিটি পুনর্গঠনের উদ্যোগ

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী