এক সপ্তাহের মধ্যে বঙ্গবাজারে ব্যবসার পরিবেশ সৃষ্টির আহ্বান গণফোরামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৯:১১আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৯:১১

গণফোরামের (একাংশ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, বঙ্গবাজারে আগুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ব্যবসায়ীদের শান্তনা দেওয়ার ভাষা নেই। আমরা গভীর সমবেদনা জানাই। সরকারকে বলবো ঘটনা সঠিকভাবে তদন্ত করে অনতিবিলম্বে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। এক সপ্তাহের মধ্যে এখানে ব্যবসার পরিবেশ সৃষ্টি করুন, যাতে বঙ্গবাজারের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারেন।

বুধবার (৫ এপ্রিল) বঙ্গবাজার অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তফা মোহসীন মন্টু এসব কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘উন্নয়নের বহু গল্প শোনানো হয়। কিন্তু দুর্ঘটনায় জনগণের জানমালের নিরাপত্তার কোনও ব্যবস্থা করেনি আওয়ামী লীগ সরকার। জনগণ নিয়ে তাদের কোনও চিন্তা নেই।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সঠিকভাবে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করুন। প্রত্যেক ব্যবসায়ীকে দ্রুত যথাযথ ক্ষতিপূরণ দিন।’

এ সময় আরও ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম