যেকোনও পরিস্থিতিতে দুটি লড়াই জারি রাখার পরামর্শ ইনুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ১৪:১৯আপডেট : ০১ মে ২০২৩, ১৪:২৩

যেকোনও পরিস্থিতিতে দুটি লড়াই জারি রাখার পরামর্শ দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘যেকোনও পরিস্থিতিতে শ্রমিকদের নিজস্ব দাবি আদায় এবং ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার লড়াই জারি রাখতে হবে। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি শ্রমিক ঐক্যের শত্রু, নারী শ্রমিকের শত্রু, দেশের শত্রু।’

সোমবার (১ মে)  মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্বরে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় বাজারদরের সঙ্গে মিলিয়ে শ্রমিকদের ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জাসদ চত্বরে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশ

ইনু বলেন, ‘ট্রেড ইউনিয়ন অধিকার শ্রমিকের অলঙ্ঘনীয় মানবাধিকার। কোনও অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। শ্রমিক-কর্মচারীদের জন্য কলকারখানা ও শিল্পাঞ্চলে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।’

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘শ্রমিক ঐক্য এবং ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার একমাত্র পথ। রাজনৈতিক ডামাডোলে শ্রমিকের দাবি যেন হারিয়ে না যায় সে জন্য সজাগ থাকতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা। এতে আরও বক্তব্য রাখেন– জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের