দেশ সরকারবিহীন হয়ে পড়ছে: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ২১:৪৩আপডেট : ০১ মে ২০২৩, ২১:৪৩

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার ক্রমাগতভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবং দেশ সরকারবিহীন হয়ে পড়ছে। এই ধরনের পরিস্থিতি একটি  রাষ্ট্রের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই ভয়ংকর ও নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে সরকারের পদত্যাগ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন করা।

সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)-এর মে দিবসের মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আ স ম রব আরও বলেন, ‘রাষ্ট্র ব্যবস্থা বদল করে শ্রমজীব-পেশাজীবী মানুষের অংশীদারিত্বমূলক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া শ্রমিকসমাজের অধিকার নিশ্চিত হবে না। ন্যূনতম জাতীয় মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম-আইন সংশোধন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে শ্রমজীবী-কর্মজীবী মানুষের অংশ গ্রহণ নিশ্চিন্ত করা, কল-কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার ও বাধ্যতামূলক আইন করা, নিরাপদ কর্মক্ষেত্র ও কল-কারখানায় প্রস্তাবিত  জরুরি পরিষেবা আইন বন্ধ করতে হবে।’

শ্রমিক নেতা ও এসএসপির প্রধান সমন্বয়কারী এ এ এম ফয়েজের সভাপতিত্বে শ্রমিক নেতা আবদুর রহমানের  পরিচালনায় আরও বক্তব্য রাখেন মোশারেফ হোসেন মন্টু, বাচ্চু ভূঁইয়া, আবদুল করিম, সোহেল রানা সম্পদ, নেক মোহাম্মদ, নুর আহমদ সেলিম, বাচ্চু মিয়া।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জেএসডি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম