আ.লীগ কিংবা বিএনপি কারও সঙ্গেই জোটে ‘ছিল না’ খেলাফত আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ২০:৫০আপডেট : ১২ মে ২০২৩, ২০:৫৮

আওয়ামী লীগ কিংবা বিএনপি জোট কোনোটির সঙ্গেই কখনও বাংলাদেশ খেলাফত আন্দোলনের কোনও সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন দলটির আমির আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বলেন, ‘খেলাফত আন্দোলনের নীতি ও আদর্শবিরোধী কোনও দল বা জোটের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনও পরিকল্পনা কখনও ছিল না এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।’

শুক্রবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ হওয়ার ‘বিভ্রান্তিকর সংবাদের’ প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। এতে গত ১১ মে প্রথম সারির একটি জাতীয় দৈনিকে, ১৬ মার্চ একটি জাতীয় দৈনিকে এবং ১১ মে একটি নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদের কথা উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ‘হযরত হাফেজ্জী হুজুর (রহ.) কর্তৃক ১৯৮১ সালে প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলন এখন পর্যন্ত কোনও নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করেনি। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা দলগুলোর সঙ্গে জোট হতে পারে, যা হলে অবশ্যই দেশবাসীকে জানানো হবে।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি- গত ১১ মে (বৃহস্পতিবার) একটি প্রথম সারির জাতীয় দৈনিক তাদের একটি প্রতিবেদনে খেলাফত আন্দোলন বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল বলে সম্পূর্ণ বানোয়াট তথ্য প্রকাশ করেছে। এছাড়া ১৬ মার্চ একটি জাতীয় দৈনিকে এবং ১১ মে অন্য একটি নিউজ পোর্টালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে খেলাফত আন্দোলন যুক্ত হতে চায় এবং এ উদ্দেশ্যে ১৪ দলীয় জোটের সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাতের সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রকাশ করেছে।’

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী