ফয়জুল করীমের ওপর হামলায় খেলাফত মজলিসের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ২২:৩৪আপডেট : ১২ জুন ২০২৩, ২২:৩৪

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (১২ জুন) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়,  নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে খেলাফত মজলিস চলমান সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে। বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করা হয়েছে। একটি দলের সর্বোচ্চ নেতা যেখানে নিরাপদ থাকে না সেখানে ভোটাররা কীভাবে নিরাপদে ভোট দিতে যেতে পারে। একজন মেয়র প্রার্থীর ওপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় আবারও প্রমাণ করে এই সরকার দেশে কোনও সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার তার দায়িত্ব অবহেলা করেছেন। সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।

/সিএ/এমএস/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
মায়ের নামে পার্ক করে ১০ কোটি টাকা অপচয় মেয়রের, ফেরত দেবে কে
ভেঙে পড়েছে নাগরিক সেবা, ভোগান্তি নগরবাসীর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান