চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে সরকারকে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৫:২৮আপডেট : ২৭ জুন ২০২৩, ১৫:২৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের মুসলিম জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘কোরবানি পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক ও ঘরবাড়ির নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।’

খেলাফত মজলিসের বিবৃতিতে বলা হয়, ‘এবার ঈদুল আজহায় বাংলাদেশের জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের চরম কষাঘাতের শিকার। পশুখাদ্যের উচ্চমূল্য ও চাঁদাবাজির কারণে কুরবানি পশুর চড়া দাম ও বিদ্যুৎ সংকটের কারণে এবার অনেকের ঈদ আনন্দ পূর্ণতায় পৌঁছবে না। দরিদ্র-অসহায় মানুষও যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সামর্থ্যবানদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম