শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান ইসলামিক গণতান্ত্রিক পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ২৩:৩৮আপডেট : ১১ জুলাই ২০২৩, ২৩:৫১

সংঘাত-সংঘর্ষ এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য সরকারি ও বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

মঙ্গলবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

এম এ আউয়াল বলেন, ‘দেশ, জাতীয় অর্থনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে বিপদে না পড়ে- সে ব্যাপারে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেটাই দেশের মানুষের প্রত্যাশা। সরকারের পক্ষ থেকেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো ও উন্নয়ন-সহযোগী সংস্থাগুলোও বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচন কমিশনও (ইসি) বলছে- সুষ্ঠু নির্বাচনে তারা বদ্ধপরিকর। অন্যদিকে, বিরোধীদল ও জোটগুলো তাদের দাবিতে একদফা আন্দোলনে যাচ্ছে। যৌক্তিক দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন স্বাভাবিক রাজনীতিরই সংস্কৃতি।’

বুধবার রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে যাতে জানমাল ও যানবাহনের ক্ষতি না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আউয়াল।

ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান বলেন, করোনার অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে চলমান বৈশ্বিক সংকটের পাশাপাশি অভ্যন্তরীণ সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই কষ্টে দিনাতিপাত করছেন। এর উপর প্রায় সারা দেশে ডেঙ্গুর প্রকোপ মহামারি আকারে ছড়িয়ে পড়ায় মানুষ শঙ্কিত। এরমধ্যে রাজনীতিও সহিংস হয়ে উঠলে মানুষের ভোগান্তি আরও কয়েকগুণ বাড়বে। জনভোগান্তি যেন না বাড়ে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রক্রিয়া যেন ক্ষতিগ্রস্ত না হয়- সেদিকে রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ মনোযোগ রাখতে হবে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি