বিএনপির আন্দোলনে চরমোনাই পীরের সমর্থন

বাংলা ট্রিবউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৭:৪৭আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৭:৪৭

সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সব শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৩ দফা দাবিতে ৩টি কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন।

শনিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন চরমোনাই পীর ও দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের  দাবিগুলো হচ্ছে— বিতর্কিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন।

এ  দাবিতে চরমোনাই পীর ৩টি কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হচ্ছে— ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে সব থানায় ‘তৃণমূল প্রতিনিধি সম্মেলন’। সেপ্টেম্বর মাসব্যাপী সব জেলা ও মহানগরে সমাবেশ এবং ওলামা সম্মেলন। সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন ইসলামী আন্দোলনের।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি  মাওলানা শেখ ফজলে বারী মাসউদের  সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য  খালেদ সাইফুল্লাহ,  যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব ও মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম  প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম