সরকারের পতন ছাড়া ঘরে ফিরবেন না তিন জোটের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৭:২২আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:৪৯

সরকারের পতন ছাড়া বিরোধী রাজনৈতিক দলের নেতারা ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত তিন জোটের নেতারা। তারা মনে করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু হওয়ার নয়।

মঙ্গলবার (১৮ জুলাই) সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম যুগপৎ কর্মসূচিতে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরাম-পিপলস পার্টির নেতারা এসব কথা বলেন।

কাকরাইলে সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা শুরু করে ১২ দলীয় জোট। পদযাত্রাটি শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় পদযাত্রায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ভাইস চেয়ারম্যান সৈয়দ রওনক ইব্রাহিম ও চাষী এনামুল হক, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুব মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান জাবেদ মোহাম্মদ সালাহ উদ্দিনসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

গণফোরাম ও পিপলস পার্টির পদযাত্রা মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ করে। ওই সমাবেশে সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘এই সরকারের অধীনে কখনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যার সর্বশেষ প্রমাণ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। এছাড়া ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। তাই জনগণ এই সরকারের অধীনে আর কোনও নির্বাচন হতে দেবে না।’ 

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার খন্দকার লুৎফর রহমান ও এসএম শাহাদাত, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, এনপিপির নবী চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে  দুপুর দেড়টার দিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে পদযাত্রা শুরু করে জাতীয়তাবাদী সমমনা জোট। 

যুপগৎ আন্দোলনের অংশ হিসেবে মতিঝিলে পদযাত্রা করেছে গণফোরাম ও পিপলস পার্টি। দলটির কেন্দ্রীয় নেতারা পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী