সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রচার

জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত ১৪ দলের

এমরান হোসাইন শেখ
২০ জুলাই ২০২৩, ০১:০৭আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:৩৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। এ জন্য আগামী সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রচারে নামবে বলে সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। নির্বাচন ‘ব্যাহত করার যেকোনও ষড়যন্ত্র’ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার কথা জানানো হয় জোটের পক্ষ থেকে।

বুধবার (১৯ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪-দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনও চাপের কাছে মাথা নত করবেন না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ১৪ দলের নেতারাও প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানান। বৈঠকে নবম, দশম ও একাদশের ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ১৪-দলীয় জোটগতভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়।

বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলামসহ শরিক দলের একাধিক সদস্য বক্তব্য দেন।

সভা শেষে ১৪ দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতারা

আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিএনপিসহ বিরোধী দলগুলোর চলমান আন্দোলন এবং বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অবস্থানের কথা উঠে আসে। এ ছাড়া দ্রব্যমূল্য, দুর্নীতি ও মাদকসহ নানা বিষয় নিয়েও আলোচনা হয়।

আগামী নির্বাচনসহ দেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও সভার আলোচনায় উল্লেখ করা হয়।

সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশের নানামুখী চাপ থাকার কথা উল্লেখ করেন। তবে বাংলাদেশ কারও চাপে মাথা নত করবেন না বলে তিনি দৃঢ় অবস্থানের কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচালের জন্য ইতোমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্ধারিত নির্বাচন করতে ১৪ দলকে ঐক্যবদ্ধভাবে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমরা ১৪ দল জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সাংবিধানিক ধারাও অব্যাহত রাখতে হবে।’

সভায় ১৪ দলের নেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে ঐকমত্য পোষণ করেছেন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের অবস্থান তুলে ধরেছেন। এ সময় আগামী সেপ্টেম্বর থেকে ১৪ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনি প্রচার এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে নামার সিদ্ধান্ত হয়েছে।

আগস্ট মাস শোকের মাস, শোকের কর্মসূচির ওপরই বেশি গুরুত্ব দেওয়া হবে। এরপর থেকেই জোরেশোরে ১৪ দল মাঠে নামবে বলে জানা গেছে।

১৪ দলের সভায় গৃহীত একটি প্রস্তাবে বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অসীম সাহসিকতা, প্রজ্ঞা, সততা ও দক্ষতা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন বাংলাদেশ সৃষ্টির মূল আদর্শ থেকে জাতিকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে। চক্রান্তকারীরা অপশক্তির সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির অপ্রয়োজনীয় হস্তক্ষেপকে উৎসাহিত করছে। একটি চিহ্নিত মহল দেশের সাংবিধানিক সরকারব্যবস্থা ব্যাহত করার ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য হলো সাংবিধানিক শাসনব্যবস্থা ও চলমান উন্নয়নের গতিধারাকে ব্যাহত করা। পাশাপাশি চক্রান্তকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বৈঠকে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ১৪ দল মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণের স্বার্থ পরিপন্থি কোনও অসাংবিধানিক ষড়যন্ত্রের সঙ্গে ১৪-দলীয় জোট কখনও আপস করবে না। কেন্দ্রীয় ১৪ দল রাজপথে থেকে সব ধরনের অপশক্তিকে মোকাবিলা করবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে জোটগতভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।

সূত্রে আরও জানা গেছে, সভায় ১৪ দলের নেতা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ অনেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরেছেন। এর জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করেছেন তারা। এই সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। দ্রব্যমূল্য জনজীবনে সংকট তৈরি করছে। এই সংকট দ্রুত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণকে স্বস্তিতে রাখতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের নেওয়া পদক্ষেপ অব্যাহত থাকবে।

বৈঠকের বিষয় জানতে চাইলে ১৪-দলীয় জোটের অন্যতম নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, বৈঠকে আগামী নির্বাচন, বিএনপি ও বিরোধী দলগুলোর বর্তমান আন্দোলনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নিয়ে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে বৈঠকের আলোচনায় উঠে আসে।

তিনি আরও বলেন, ১৪-দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে একমত হয়েছি। প্রধানমন্ত্রীর সব অবস্থান ও সিদ্ধান্তকে আমরা সমর্থন জানিয়েছি।

/ইউএস/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম