অগ্নিসন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিন: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১৮:৫৭আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮:৫৭

বিএনপি ও তাদের জোটসঙ্গীদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে জাসদের ঢাকা মহানগর সমন্বয় কমিটি। রবিবার (৩০ জুলাই) বিকালে জাসদ-চত্বরে মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিএনপি ও তাদের জোট সঙ্গীদের অগ্নিসন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে শনিবার (২৯ জুলাই) ঢাকার বিভিন্ন প্রবেশ পথে বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তারা প্রমাণ করেছে— বিএনপি বদলায়নি, শোধরায়নি।

তারা বলেন, ষড়যন্ত্র, চক্রান্ত, নৈরাজ্য ও অসাংবিধানিক অপরাজনীতি রুখে দিয়ে সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— জাসদের সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক হারুন-অর-রশীদ সুমন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল পল্টন ও বঙ্গবন্ধু এভিনিউ প্রদক্ষিণ করে।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী