গুলিস্তানে সংঘর্ষে মাদ্রাসাছাত্রের মৃত্যু: জড়িতদের গ্রেফতারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৩, ১৮:০৪আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৮:১১

গত ২৮ জুলাই গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশস্থলের কাছে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল করিম। তার মৃত্যুর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশটি প্রেসক্লাবে হ‌ওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করে এখানে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম।

ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে হামলা ও পরিষেদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে কেন্দ্রীয় সভাপতি আবুল হাসানাত জালালী বলেন, ‘এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলায় আমরা দেখেছি ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ হামলা করে ভিপি নূরকে মারাত্মক আহত করেছে। তাদের প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি। প্রশাসনের জন্য এটা লজ্জাজনক অধ্যায় হয়ে র‌ইলো।’

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন, যুব মজলিস ঢাকা মহানগরীর বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদুল আলম, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীন ও মুহাম্মাদ আব্দুল আজিজসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী