দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৩

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে কোনও নির্বাচনে অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে বর্তমান সরকারকেও পদত্যাগ করতে হবে। এসব দাবি না মানলে হরতাল, ঘেরাও, অবস্থান ও তীব্র বিক্ষোভের মতো কর্মসূচির জন্য দেশবাসীর প্রতি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তম এই বামধারার জোটের শীর্ষ নেতারা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত ‘ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ: ভোট ও ভাতের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হন’ শিরোনামে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জোটের নেতারা।

সমাবেশ শেষে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মাসুদ রানা। তিনি বলেন, এই সমাবেশ অনতিবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন বাতিল, নির্দলীয় তদারক সরকারের অধীনে নির্বাচন ঘোষণা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। এসব দাবিতে সব শ্রেণিপেশার মানুষ, বিরোধী রাজনৈতিক দল, প্রগতিশীল ও মুক্তমনা, গণতন্ত্রমনা মানুষদের গণ-আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে।

তিনি বলেন, এই সরকার জনমত উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচনের ঘোষণা দিলে, সর্বোচ্চ বিক্ষোভ সংঘটিত করার প্রস্তুতি নেওয়া, ঘেরাও অবস্থান, অবরোধ, হরতালের প্রস্তুতি রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আজকের পর আগামী ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পক্ষকালব্যাপী রাজধানীর বিভিন্ন থানা ও সারা দেশের উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। ৫ অক্টোবর ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান এবং ৮ থেকে ১৫ অক্টোবর জেলা ও বিভাগীয় শহরে পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হবে।

বামেরা এবার কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না মন্তব্য করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, অনেক রাজনীতি হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। এক সরকার পরিবর্তন হয়ে আরেক সরকার এসেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। আন্দোলন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় যাচ্ছে, আন্দোলন হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। জনগণের পক্ষের কেউ ক্ষমতায় যাচ্ছে না। এ কারণে দ্বিধাহীন চিত্তে বলতে চাই, গণতান্ত্রিক জোট এবার আর কোনও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।

বর্তমান সরকারের দুঃশাসনে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বর্তমানে যে অগণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, এটি থাকলে দেশ আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। এই অন্ধকার থেকে বাঁচার জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন ভোট নিয়ে নাকি আমরা কথা বলি। কেন কথা বলবো না? ভোটের নামে কী করেছেন? আপনি কীভাবে ভাবলেন ভোট নিয়ে আমরা কথা বলবো না? যত দিন আমাদের অধিকার আদায় হবে না, ততদিন আমাদের কণ্ঠ সোচ্চার থাকবে।

এ সময় সমাবেশে অংশগ্রহণ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির বিভিন্ন স্তরের নেতারা।

এ ছাড়া সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদসহ সমমনা অন্যান্য বামধারার রাজনৈতিক দলের নেতারা।

/এএজে/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী