‘নিরপেক্ষ ভূমিকার বিপরীতে প্রশাসনের লোকেরা প্রকাশ্যে ভোট চাচ্ছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২০

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সংবিধানে নির্বাচন কমিশনের প্রশাসনিক ক্ষমতার কথা উল্লেখ থাকলেও বাস্তবে তার কোনও প্রয়োগ নেই। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার বিপরীতে ডিসি, এসপি ও ওসিদের ক্ষমতাসীন দলের জন্য প্রকাশ্যে ভোট চাওয়ার ঘটনা দেখছে দেশের জনগণ।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন এ আয়োজন করে।

আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ‘ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সেটা হবে সফল নির্বাচন। আশা করছি, আমরা একটি ঐক্যমতে পৌঁছাতে পারবো। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের হাতে দেশের শাসনভার তুলে দিতে হবে।’

নির্দলীয় সরকার গঠনের ব্যবস্থা সরকারকেই করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘যেকোনও উপায়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিদেশিরা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। এটা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য মোটেও শুভ নয়।’

মতবিনিময় সভায় আরও ছিলেন– দলটির যুগ্ম-মহাসচিব মীর ইদ্রিস, ইমতিয়াজ আলম, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি আবদুল মাজেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, হাবীবুল্লাহ মিয়াজী প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী