ডিআই’র ফেলোশিপ করলেন ২৭ তরুণ রাজনীতিক

প্রেস বিজ্ঞপ্তি
২০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৯

নেতৃত্ব ও রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ফেলোশিপ প্রোগ্রাম সফলভাবে শেষ করায় দেশের ২৭ জন তরুণ নেতাকে সনদ প্রদান করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তাদের হাতে সনদ তুলে দেন অতিথি ও আয়োজকরা। ইউএসএআইডি’র স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইয়ং লিডারস ফেলোশিপ প্রোগ্রাম বাস্তবায়ন করছে।

গ্রাজুয়েট করা ফেলোরা বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং জাতীয় ছাত্র সমাজের সক্রিয় নেতা। এটি ছিল ইয়ং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের ২২তম ক্লাস। চার মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব, দক্ষতা, রাজনৈতিক চর্চা, দ্বন্দ্ব নিরসন, দল সুসংগঠিতকরণ ও গণমাধ্যমের সাথে সম্পর্ক বৃদ্ধিকরণ বিষয়ে বিশদ প্রশিক্ষণ গ্রহণ করেন।

ইয়ং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের লক্ষ্য হলো তরুণ নেতাদের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি করা, রাজনৈতিক দলে তাদের অগ্রযাত্রাকে সমৃদ্ধ করা, অন্যান্য রাজনৈতিক দলে তাদের সমকক্ষদের প্রতি সহমর্মিতা বৃদ্ধি এবং পেশাদার সম্পর্ক তৈরি করা যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনতে পারে।

গ্রাজুয়েশন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি; বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল; জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, এমপি; এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস ফেলোদের মধ্যে ফেলোশিপ সনদ বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউএসএআইডি’র রাজনৈতিক প্রক্রিয়া উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম।

সমাপনী বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতের সংসদ সদস্য, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও হয়তো আজকের এই রুমে আছেন। আপনাদের প্রতি সেই আস্থা আছে বলেই ইউএসএআইডি আপনার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, স্থানীয় নানা সমস্যা সমাধানে যে গ্যাপ ছিলো তা ফেলোশিপ প্রোগ্রামের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সমাধানে একসাথে কাজ করেছেন।

এখন পর্যন্ত মোট ৫৩৬ জন তরুণ রাজনৈতিক নেতা এই কর্মসূচি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম